ওয়ার্লউইন্ড কম্পিউটারের কোর মেমোরি ও নিয়ন্ত্রণ অংশ
ওয়ার্লউইন্ড কম্পিউটারের কোর মেমোরি ও নিয়ন্ত্রণ অংশ

প্রযুক্তির এই দিনে: ৩১ অক্টোবর

এমআইটিতে ডিজিটাল কম্পিউটার কৌশলের প্রথম সম্মেলন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ডিজিটাল কম্পিউটারের কৌশল বিষয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর ১৯৪৫
এমআইটিতে ডিজিটাল কম্পিউটার কৌশলের প্রথম সম্মেলন
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ডিজিটাল কম্পিউটারের কৌশল বিষয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের পৃষ্ঠপোষক ছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এবং জেড নামে ক্যালকুলেটিং মেশিন ও কম্পিউটিং উপকমিটি।

১৯৫৬ সালে ওয়ার্লউইন্ড দল—আর উইসার, আর এভেরেট ও জে ফরেস্টার

এই সম্মলেন সেই সময়ের ওয়ার্লউইন্ড কম্পিউটার নির্মাণ দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ডিজিটাল কম্পিউটারের দিকনির্দেশনা পাওয়া যায়।

ফ্লোরিয়ান ব্রডি

৩১ অক্টোবর ১৯৫৩
ইলেকট্রনিক বইয়ের সহ–উদ্ভাবক ফ্লোরিয়ান ব্রডির জন্ম
অস্ট্রীয়-মার্কিন বংশোদ্ভূত উদ্ভাবক, লেখক, বক্তা, শিক্ষাবিদ ও বৈশ্বিক ব্যবসায় পরামর্শক ফ্লোরিয়ান ব্রডি জন্মগ্রহণ করেন। ইলেকট্রনিক বই বা ই–বুকের পূর্বসূরি এক্সপান্ডেড বুকের উদ্ভাবন ও উন্নয়নে অবদান রাখার জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি তখন ভয়েজার কোম্পানিতে কাজ করতেন। ডিজিটাল মাধ্যম নিয়ে বিস্তর লেখালেখি করেছেন ব্রডি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ২০ বছরের বেশি সময় ইলেকট্রনিক প্রকাশনার অভিজ্ঞতা রয়েছে ফ্লোরিয়ান ব্লরির। এ কারণে তিনি  ডিজিটাল মাধ্যম বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পেয়েছেন। ইউরোপে ১৯৮৪ সাল থেকে সিডি–রম উন্নয়নের একজন পথিকৃৎ তিনি। ১৯৮৮ সালে তিনি সিডি–রমে প্রথম জার্মান ভাষায় সাময়িকপত্রের ডেটাবেস গড়ে তোলেন। ১৯৮৯ সালে ভয়েজার কোম্পানি থেকে প্রথম ই–বুক প্রকাশ করেন ফ্লোরিয়ান ব্রডি। ডিজিটাল মাধ্যম ও ইলেকট্রনিক প্রকাশনা নিয়ে তাঁর একাধিক বই রয়েছে।