কম্পিউটার নির্মাতা কমপ্যাক কম্পিউটার করপোরেশন তাদের প্রেসারিও সিরিজের পারসোনাল নিয়ে আসে। এটিকে কমপ্যাক ব্যবহার–বান্ধব ও সস্তা বলে উল্লেখ করে।

২৭ আগস্ট ১৯৯৩
প্রেসারিও নিয়ে এল কমপ্যাক
কম্পিউটার নির্মাতা কমপ্যাক কম্পিউটার করপোরেশন তাদের প্রেসারিও সিরিজের পারসোনাল নিয়ে আসে। এটিকে কমপ্যাক ব্যবহারকারী–বান্ধব ও সস্তা বলে উল্লেখ করে। ১ হাজার ৩৯৯ ডলারের প্রেসারিও কম্পিউটারে একটি মনিটর, মডেম এবং সেই সময় সবে জনপ্রিয়তা পাওয়া ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার ছিল। প্রেসারিও দিয়ে প্রডিজি ও আমেরিকা অনলাইনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যেত।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি