গুগলের যে প্রযুক্তি সক্ষমতা ও দক্ষ প্রকৌশলী রয়েছে তা দিয়ে সহজেই ড্রোন বা চালকবিহীন বিমান তৈরি করা সম্ভব। আর এ পরিকল্পনা বাস্তবায়নের পথেই রয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিশ্লেষকেরা বলছেন, আগামীতে ড্রোন বা চালকবিহীন বিমানের যুগ আসছে। গোয়েন্দাগিরি, জরুরি অবস্থায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া, দুর্গম স্থানে সহজে যোগাযোগ সব কাজেই ড্রোনের ব্যবহার বাড়বে। তবে প্রযুক্তি-প্রতিষ্ঠান আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস অনলাইনে পণ্য ক্রেতাদের কাছে সহজে পণ্য পৌঁছে দেওয়ার জন্য ড্রোন ব্যবহারের কথা জানানোর পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে গুগলের কর্মকর্তা অ্যান্ডি রুবিন জানিয়েছেন ড্রোন নিয়ে তাঁদের পরিকল্পনার কথা...বিস্তারিত