কৃষি ও খাদ্যব্যবস্থার সমস্যা সমাধানে সোহাগের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন–৩ | পর্ব: ০৫

এ পর্বের অতিথি শতমূল এগ্রোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুন্নবী সোহাগ। ২০১৭ সালে মাত্র ৬০০ টাকা দিয়ে রাজশাহীর একটি বাগান থেকে আম কিনে অনলাইনে বিক্রির মধ্য দিয়ে শুরু হয় তাঁর উদ্যোক্তা-জীবন। আট বছর পর শতমূল এগ্রোর বার্ষিক লেনদেন ১০ কোটি টাকার বেশি। দেশের বিভিন্ন এলাকায় রয়েছে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, কৃষকের সঙ্গে সরাসরি সাপ্লাই নেটওয়ার্ক ও চারটি রিটেইল শাখা। কীভাবে গড়ে উঠল শতমূল এগ্রো?

জানতে দেখুন ভিডিওটি...