দাবানলের মধ্যে ছুটছে ট্রেন, পরে উদ্ধার হলেন কর্মীরা

ভয়াবহ দাবানলের আগুন ঘিরে ফেলে এক চলন্ত মালবাহী ট্রেনকে। আটকে পড়েন ট্রেনের ভেতরে থাকা কর্মীরা। কানাডার অন্টারিও প্রদেশে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে।