নারীদের তারা সম্মান করে না, বন্দী করে রাখতে চায়, সেটা বাংলাদেশের মানুষ জেনে গেছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী আন্দালিভ রহমান পার্থ। ২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় বিএনপি-বিজেপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।