আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি দপ্তরের জন্য বহুতল ভবন নির্মাণের অনুমতি মেলেনি। নতুন কাগজপত্র জমা দিয়ে এ বিষয়ে আবার আবেদন করতে বলেছে নগর কর্তৃপক্ষ। বুয়েনস এইরেসে ‘ট্রাম্প টাওয়ার’ হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর বেরোলে তা আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।
রয়টার্স