সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

অবকাশ শেষে ওবামা

গ্রীষ্মকালীন অবকাশযাপন শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ফিরেছেন। মার্থাস ভিনেয়ার্ড দ্বীপে আট দিন অবকাশযাপনের পর গত রোববার স্ত্রী মিশেল ওবামা, দুই মেয়ে সাশা ও মালিয়াকে নিয়ে ভাড়া বাড়ি ত্যাগ করেন ওবামা। প্রথমে তাঁরা হেলিকপ্টারে করে ক্যাপ কোড বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বিমানে রাজধানীর বাইরের অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে যান। পরে সেখান থেকে ওবামা ও তাঁর পরিবারের সদস্যরা অন্য হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে পৌঁছান। এএফপি।