লন্ডনের একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ‘ওপেন হার্ট সার্জারি’ করা হয়েছে। পরে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ জানান, অস্ত্রপচার সফল হয়েছে। এ খবর জানিয়ে টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন মরিয়ম। এতে দেখা যায়, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চোখ বন্ধ করে শুয়ে আছেন নওয়াজ। ৬৬ বছর বয়সী এই নেতা গত পাঁচ বছরে এ নিয়ে দ্বিতীয়বার হৃদ্রোগ-সংক্রান্ত চিকিৎসা নিলেন।
এএফপি