ক্ষমতার অপব্যবহারের মামলা

আত্মপক্ষ সমর্থনে ইংলাক আদালতে, আজ রায়

ইংলাক সিনাওয়াত্রা
ইংলাক সিনাওয়াত্রা

ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে দায়ের করা মামলায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আত্মপক্ষ সমর্থনে গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়েছেন৷ তাঁকে প্রধানমন্ত্রীর পদ হারাতে হবে কি না, সে ব্যাপারে সাংবিধানিক আদালত আজ বুধবার রায় (রুলিং) দেবেন৷
ইংলাককে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হলে থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ইংলাকের সমর্থক ও বিরোধীরা রাজপথে পাল্টাপাল্টি সমাবেশের হুমকি দিচ্ছে৷ ২০১১ সালে নির্বাচনের পর ইংলাকের দলীয় স্বার্থে তৎকালীন নিরাপত্তাপ্রধান থাওইল প্লিনেস্রিকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়৷ সাংবিধানিক আদালতের প্রধান চারুন ইনতাচান গতকাল বলেন, অভিযোগের শুনানিতে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ নেওয়া হয়েছে এবং নয় সদস্যের বেঞ্চ আদালত বুধবার (আজ) রুলিং দেওয়ার জন্য প্রস্তুত৷
ধানচাষিদের ভর্তুকি প্রদানসংক্রান্ত একিট দুর্নীতির ঘটনায় ইংলাক দািয়ত্বে অবহেলা করেন বলে জাতীয় দুর্নীতি দমন কমিশন (এনএসিসি) অারেকটি অভিযোগ আনে৷ এসব অভিযোগ প্রমাণিত হলে প্রধানমন্ত্রীর পদ হারানোর পাশাপাশি পার্লামেন্টে অভিশংসনের মধ্য দিয়ে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য িনষিদ্ধ হতে পারেন ইংলাক৷ তিনি নিজেকে নির্দোষ দাবি করে গতকাল আদালতে বলেন, ‘আমি কোনো আইন লঙ্ঘন করিনি৷ নিরাপত্তাপ্রধান নিয়োগের মাধ্যমে আমি কোনো সুবিধা নিইনি৷
সরকারপন্থী ‘লাল শার্ট’ কর্মীরা ইংলাকের অব্যাহতি ঠেকানোর অঙ্গীকার করেছে৷ ফলে আদালতের রায় ইংলাকের বিরুদ্ধে গেলে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে৷ ছয় মাস ধরে বিক্ষোভের মধ্যে রাজনৈতিক সহিংসতায় দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছে৷ থাই রাজনীতিতে সম্প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে সাংবিধানিক আদালত৷ সমালোচকদের অভিযোগ, আদালতের তড়িঘড়ি তৎপরতা রাজনৈতিকভাবে সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে যাচ্ছে৷
বিরোধীরা অভিযোগ করছে, ইংলাক তাঁর ভাই থাকিসনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন৷ এএফপি, রয়টার্স ও বিবিসি৷