তৃণমূল কংগ্রেসদলীয় লোকসভার সদস্য অভিনেতা তাপস পালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে শুনানিকালে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, যে ভাষায় একজন সাংসদ কথা বলেছেন, তাতে তিনি লজ্জিত। গত মঙ্গলবার ও গতকাল বুধবার তাপসের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে। সম্প্রতি পশ্চিমবঙ্গের নদীয়ার চৌমাহা গ্রামে দলীয় সমাবেশে তাপস পাল সিপিএমের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে ২ জুলাই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন আইনজীবী শমিত সান্যাল। কলকাতা প্রতিনিধি