আফগানিস্তানে আকস্মিক সফরে জার্মান প্রেসিডেন্ট

জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ গতকাল রোববার আকস্মিক সফরে আফগানিস্তানে পৌঁছেছেন। সফরের সময় তিনি সেনা প্রত্যাহারের পরও আফগানিস্তানে জার্মান-সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।বিগত ৪৪ বছরের মধ্যে কোনো জার্মান রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম আফগানিস্তান সফর। আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছে ক্রিস্টিয়ান ভুল্ফ বলেন, ‘আমি আফগানিস্তানের কাছে এ বিষয়টি স্পষ্ট করতে এসেছি যে জার্মানি আফগানিস্তানকে বিপদের সময় পরিত্যাগ করবে না। ২০১৪ সালে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের পরও আমরা আফগানিস্তানের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী বন্ধু হয়ে থাকব।’ এএফপি।