দক্ষিণ এশিয়ার যেসব দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জনশক্তি রপ্তানি করে, সেসব দেশের পর্যটকদের দেশটিতে ভ্রমণের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে আসা ঠেকাতে উপসাগরীয় দেশটি এ পদক্ষেপ নিচ্ছে। দেশটির এক ঊর্ধ্বতন অভিবাসন কর্মকর্তার বরাত দিয়ে গত সোমবারগালফ নিউজ পত্রিকা এ খবর জানায়। পত্রিকাটি জানায়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের ইলেকট্রিশিয়ান, পাইপ সংযোগকারী, রাজমিস্ত্রি, কৃষক, গাড়ির চালক, দর্জি ও পরিচ্ছন্নতাকর্মীরা এখন থেকে আর ভ্রমণ (ট্যুরিস্ট) ভিসা পাবেন না।ওই কর্মকর্তা জানান, নতুন ব্যবস্থায় ইউএইর ভিসা লাভের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে। এএফপি।