নাইজেরিয়ার ইসলামপন্থী গোষ্ঠী বোকো হারাম সরকারের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। শরিয়া আইন প্রবর্তনের দাবিতে এ গোষ্ঠীর সরকারবিরোধী তৎপরতা ও বিভিন্ন হামলার ঘটনায় কেবল চলতি বছরেই নিহত হয়েছে দুই শতাধিক লোক।উত্তরাঞ্চলীয় শহর কাদুনার বাসিন্দারা বলেন, বোকো হারাম প্রায়ই পুলিশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। শনিবার সন্ধ্যায় সম্ভবত এ গোষ্ঠীরই মোটরসাইকেল আরোহী কয়েক অস্ত্রধারী গুলি চালিয়ে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। গতকাল রোববার সকালে পুলিশ এ হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে।এএফপি।