সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইইউর নিষেধাজ্ঞা

ইউক্রেনে চলমান সংকটের মুখে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানসহ ১৫ ব্যক্তিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের ওই ব্যক্তিদের নাম-সংবলিত একটি তালিকা গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। রাশিয়ার সেনাপ্রধান ও প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল ভ্যালোরি গেরাসিমভকে ‘ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনাদের তৎপরতা, ব্যাপক সেনা মোতায়েন এবং উত্তেজনা হ্রাসে উদ্যোগ গ্রহণের অভাব’ প্রভৃতি কারণে ইইউর নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি।