মার্কিনিদের ইরান ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার ওই সতর্ক বার্তা জারি করে। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিকেরা ইরান ভ্রমণে গেলে বৈরিতা, হেনস্তা বা গ্রেপ্তারের মতো নানা ঝামেলায় পড়তে পারেন।সতর্কবার্তায়ইরান-আমেরিকান দ্বৈত নাগরিকদের দিকে ইঙ্গিত করে বলা হয়, ইরান সরকার ২০০৯ সালে বেশ কয়েকজন ইরানি-আমেরিকানকে সে দেশ ত্যাগে বাধা দেয়। তাই ইরান সফরে যাওয়ার আগে বিষয়টি তাঁদের মাথায় রাখতে হবে। ইরান অবশ্য দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না। পিটিআই।