ইয়েমেনের রাজধানীসানায় গতকাল রোববারপ্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিকে ইয়েমেনে পুলিশের গুলিতে আহত দুই বিক্ষোভকারী গতকাল রোববার মারা গেছেন। তাঁদের মাথায় গুলি লেগেছিল। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাত। একজন চিকিৎসক এ কথা জানান। তিনি আরও জানান, আহত অন্য চারজনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদেরও মাথায় গুলি লেগেছে। এর আগে রাজধানী সানায় গত শনিবার ভোরে বিক্ষোভকারীদের অস্থায়ী শিবিরে অভিযান চালায় দেশটির পুলিশ। এ সময় অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়। এএফপি।