উড়োজাহাজ দুর্ঘটনা, আহত ১৪

থাইল্যান্ডের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু থেকে ব্যাংককগামী উড়োজাহাজটিতে ২৮৮ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন।
থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, বিমানটি অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। এএফপি ও বিবিসি।