স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

উড়োজাহাজ নিখোঁজ

১৫ যাত্রীসহ নেপালের বিমান সংস্থার একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। গতকাল রোববার বিকেলে দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র পোখারা থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরই এটি নিখোঁজ হয়। পুলিশ ও বিমান সংস্থার মুখপাত্র সূত্রে জানা গেছে, উড়োজাহাজটিতে ১৪ জন পূর্ণবয়স্ক যাত্রী, এক শিশু ও তিনজন বিমানকর্মী ছিলেন। যাত্রীদের মধ্যে একজন ডেনমার্কের নাগরিক। উড়োজাহাজটি পোখারা থেকে ৩৫৩ কিলোমিটার দূরের জুমলা শহরে যাচ্ছিল। এএফপি।