এক নজরে যুক্তরাজ্যের নির্বাচন

রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পর সরকার গঠন করতে রানির অনুমতি নিতে যাচ্ছেন থেরেসা মে। তাঁকে সমর্থন দেবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি। যুক্তরাজ্যের এ নির্বাচন ঘিরে যা হলো তা দেখে নিন এক নজরে:

  •  মোট ভোটার ৪ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৮৯৬।
  • ভোট পড়েছে ৬৮ দশমিক ৭ শতাংশ।
  • মোট আসন ৬৫০।
  •  সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠনের জন্য এককভাবে প্রয়োজন ৩২৬ আসন।
  • কেনসিংটন আসন ছাড়া সব আসনের ফল প্রকাশ। সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই।
  • কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮ আসন। মোট ভোট ১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ৯১৮ ( ৪২.৪৫%)।
  •  লেবার পার্টি পেয়েছে ২৬২টি আসন। মোট ভোট ১ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ৬৪৪ (৩৯.৯৯%)।
  • থেরেসা মের পদত্যাগের কোনো ইচ্ছে নেই। এরই মধ্যে দলটি সরকার গঠনের জন্য ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সরকার গঠনের জন্য রানির দিকে তাকিয়ে আছেন থেরেসা।
  • ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) পেয়েছে ১০টি আসন। মোট ভোট ২ লাখ ৯২ হাজার ৩১৬ (০.৩১ %)।
  • লেবার পার্টির নেতা জেরেমি করবিন এই ফলকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে থেরেসাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
  • লিবারেল ডেমোক্র্যাট পেয়েছে ১২টি আসন। মোট ভোট ২৩ লাখ ৬৭ হাজার ৩৮টি (০.৫১ শতাংশ)।
  • স্কটিশ ন্যাশনাল পার্টির পেয়েছে ৩৫ আসন। মোট ভোট পেয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮টি ভোট (৩.০৪%)।
  • ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি কোনো আসনেই জয়ী না হওয়ায় পল নাটল পদত্যাগ করেছেন।
  •  লেবার পার্টির নেতা জন ম্যাকডোনাল্ড বলেছেন, তাঁর দল সংখ্যালঘু সরকার গঠন করবে
  • লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ তাঁর আসনে পরাজিত হয়েছেন।
  • কনজারভেটিভ পার্টি থেকে পুনর্নির্বাচিত হয়েছেন স্যার ভিনস ক্যাবল।
    সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান