চীনা সেনাদের ২০ জনের একটি দল গত সপ্তাহে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে। এরপর তারা ভারত-নিয়ন্ত্রিত লাদাখ অঞ্চলে তাঁবু স্থাপন করে বলে গত রোববার ভারতের সীমান্তরক্ষী সূত্র জানিয়েছে। সূত্র জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ২০ থেকে ২২ জন সদস্য লাদাখ অঞ্চলের পশ্চিম চেপজি এলাকায় ঢোকেন। সেখানে তাঁরা আট থেকে ১০টি তাঁবু স্থাপন করেন। ওই চীনা সেনারা সেখানে এখনো আছেন, নাকি ফিরে গেছেন, তা তাৎক্ষণিক জানা যায়নি। অবশ্য ভারতের সেনাসদর ওই এলাকায় চীনা সেনাদের প্রবেশের ঘটনা ঘটেনি। পিটিআই।