মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখের কেটে যাওয়া স্থানের সেলাই খোলা হয়েছে। সেলাই কাটার পর অবশ্য ওই ক্ষত আর দেখা যাচ্ছে না। গত সপ্তাহে বাস্কেটবল খেলার সময় একজন খেলোয়াড়ের কনুইয়ের গুঁতোয় মুখে আঘাত পান ওবামা। এরপর তাঁর মুখের কেটে যাওয়া স্থানে ১২টি সেলাই করা হয়। সেলাই কাটার সত্যতা নিশ্চিত করে হোয়াইট হাউসে সাংবাদিকদের ওবামা বলেন, ‘এখন আমার ঠোঁটে কোনো সমস্যা নেই।’ তিনি আরও বলেন, ‘আমি সেরে উঠেছি। এখন আমি মালিয়া ও সাশার সঙ্গে খেলতে পারব।’ এএফপি।