কঙ্গোতে বিমান বিধ্বস্ত, নিহত ৭৪

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে গত শুক্রবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ কথা জানায়।কঙ্গোর কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে কিসানগানি বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বোয়িং ৭২৭ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে মোট ১১৮ জন আরোহী ছিল। এএফপি।