নওয়াজ শরিফের বিজয়ের পর করাচির পুঁজিবাজারে গতকাল সর্বকালের সর্বোচ্চ তেজিভাব দেখা গেছে। দলটির বাণিজ্যবান্ধব কর্মসূচি দেশের অর্থনীতিকে ফের চাঙা করতে পারে, এমন আশার সৃষ্টি হয়েছে। শীর্ষ ১০০ শেয়ারের মূল্যসূচক রাতারাতি ১ দশমিক ৬ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়ায় ২০ হাজার ২৩২ পয়েন্ট। মূল্যসূচক এবারই প্রথম ২০ হাজার পয়েন্ট অতিক্রম করল। ডন।