এবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি চলন্ত বাসে এক বিদেশি নারীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, ঠাকুরপুকুর-হাওড়া রুটের একটি বাসে করে গতকাল সোমবার সকালে হাওড়ার ফুলের বাজারে যাচ্ছিলেন কয়েকজন বিদেশি পর্যটক। এ সময় এক নারী পর্যটকের শ্লীলতাহানির চেষ্টা করে সুজিত মণ্ডল নামের ওই বাসের এক যাত্রী। তখন ওই নারীর চিৎকারে চালক বাসটি থামান। রাস্তায় তখন টহল দিচ্ছিলেন বড়বাজার থানার ওসি নিজেই। এ ঘটনা দেখে তিনি ছুটে যান ওই বাসের কাছে এবং অভিযুক্ত সুজিত মণ্ডলকে গ্রেপ্তার করেন।