কাজাখস্তানের নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

কাজাখস্তানের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের নেতৃত্বাধীন নুর ওতান পার্টি ৮০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে। গত রোববার দেশব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অপর দুটি দল এ কে ঝোল ও পিপলস কমিউনিস্ট পার্টি পেয়েছে মাত্র ৭ শতাংশ করে ভোট। আর কট্টর সরকারবিরোধী দল অল ন্যাশনাল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (ওএসডিপি) পেয়েছে ১ দশমিক ৫৯ শতাংশ ভোট।১০৭ সদস্যের পার্লামেন্টের প্রতিটি আসন আগে নুর ওতান পার্টির দখলে ছিল। নির্বাচনী কর্মকর্তারা জানান, এবার আরও তিনটি দল প্রথমবারের মতো পার্লামেন্টের কয়েকটি আসনে জয়ী হয়েছে। এএফপি ও এপি।