জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে পরমাণু শক্তির ব্যবহার পরিত্যাগের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা জন বেডিংটন। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার সিউলে জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোরামে তিনি এ উদ্বেগের কথা জানান।ব্রিটিশ এই বিজ্ঞানী বলেন, কার্বন নিঃসরণ হ্রাসে পরমাণু শক্তি ব্যবহারের বিকল্প নেই। বৈশ্বিক উষ্ণতা হ্রাসে এখনো পরমাণু জ্বালানি মুখ্য ভূমিকা রাখে। এএফপি।