লিবিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগামীকাল বুধবার নবনির্বাচিত কংগ্রেসের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। লিবিয়ার বিদ্রোহী যোদ্ধারা মুয়াম্মার গাদ্দাফির সরকারকে উৎখাত করার এক বছরেরও কম সময়ের মধ্যে তারা এ দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছে।বিদায়ী জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) মুখপাত্র সালেহ দারহৌব গতকাল সোমবার সকালে ত্রিপোলিতে সাংবাদিকদের বলেন, ‘আমরা আপনাদের নিশ্চিত করছি, ৮ আগস্ট বুধবার শান্তিপূর্ণভাবে নবনির্বাচিত কংগ্রেসের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।’গত বছর লিবিয়ায় ব্যাপক গণ-আন্দোলনের মুখে গাদ্দাফি সরকার উৎখাতের পর লিবিয়ার নাগরিকেরা গত ৭ জুলাই অনুষ্ঠিত তাঁদের দেশের প্রথম অবাধ নির্বাচনে ভোট দেন। এএফপি।