কাশ্মীরের পার্বত্য এলাকায় জঙ্গিদের হামলায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন। সামরিক বাহিনীর একজন মুখপাত্র এএফপিকে এ কথা বলেন। তিনি আরও বলেন, কিস্তওয়ার জেলার পার্বত্য এলাকায় বৃহস্পতিবার রাতে লড়াই শুরু হয়। ওই সময় জঙ্গিদের হামলায় ওই দুজন সেনাসদস্য নিহত হন। সেনারা জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছেন। ওই এলাকায় দ্রুত অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। কুলগাম জেলার কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তা ইসমাইল লোনি সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে আহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলাটি চালানো হয়। পুলিশের একজন মুখপাত্র বলেন, লোনির ভ্রাতুষ্পুত্রও গুলিতে গুরুতর জখম হয়েছেন। এএফপি।