কিউবা সরকার ২০০৩ সালে আটক ভিন্নমতাবলম্বীদের মধ্যে সর্বশেষ দুজনকে গতকাল বুধবার মুক্তি দিয়েছে। ওই সময় ৭৫ জন ভিন্নমতাবলম্বীকে আটক করে কিউবা। মুক্তি পাওয়া দুজন হলেন ৫৭ বছরের ফেলিক্স নাভারো ও ৪০ বছর বয়সী জোসে ফেরের। এঁদের মধ্যে প্রথমজন শিক্ষক ও রাজনৈতিক কর্মী, অন্যজন জেলে। রয়টার্স।