কুচকাওয়াজে ক্রুজ ক্ষেপণাস্ত্র দেখাল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া সে দেশে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে। সশস্ত্র বাহিনী দিবসের এ কুচকাওয়াজে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো প্রদর্শন করা হয়।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর ৬৫তম বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের সফররত প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এবং জেনারেল মার্টিন ডেম্পসি এতে উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এ অনুষ্ঠানে এক বক্তব্যে বলেন, ‘কোরীয় উপদ্বীপের অবস্থা খুবই গুরুতর।’ কুচকাওয়াজে হিউনমু ৩ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অনেক আধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়। এতে প্রায় ১১ হাজার সেনা এবং ১২০টি উড়োজাহাজ ছিল। বিবিসি।