স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

কুয়াশার কারণে...

ঘন কুয়াশার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কমপক্ষে ৯০টি উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। চলতি শীত মৌসুমে গত রোববার দিল্লিতে সবচেয়ে বেশি কুয়াশা ছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, ‘ঘন কুয়াশায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দৃষ্টিসীমা ৫০ মিটারে নেমে আসে। নয়াদিল্লি ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা অন্তত ৫২টি ও নয়াদিল্লিতে আসার কথা এমন ৩১টি উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে।’ কর্মকর্তাদের তথ্যানুযায়ী, নয়াদিল্লি ছেড়ে যাওয়া ৩৭টি ও নয়াদিল্লিতে আসা ১৮৮টি উড়োজাহাজের যাত্রাও বিলম্বিত হয়। এ ছাড়া আসার পথে ৫২টি ফ্লাইট নয়াদিল্লি থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আইএএনএস।