
আবার জনসমক্ষে দেখা গেল ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনকে। গত ২২ জুলাই প্রিন্স জর্জের জন্মের পর গত শুক্রবার প্রথম জনসমক্ষে এলেন তিনি। এ সময় জর্জের বাবা ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম তাঁর সঙ্গে ছিলেন। ওয়েলসে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করতে শুক্রবার সেখানে হাজির হন উইলিয়াম ও কেট। স্থানীয় একজন প্রিন্স জর্জ কেমন আছে জানতে চাইলে কেট হেসে বলেন, ‘ও ভালো আছে। এখন ঘুমাচ্ছে।’ সিবিএস নিউজ।