গাজার সরবরাহ পথ খুলে দিয়েছে ইসরায়েল

গাজার ওপর আরোপিত বেশ কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে ইসরাইল। গাজার একমাত্র পণ্য সরবরাহ পথ কেরেম শালোম আবার খুলে দিয়েছে দেশটি। সামরিক বাহিনী এ কথা জানায়।গাজা থেকে সীমান্তের ওপারে (ইসরায়েল) দুটি রকেট হামলা চালানোর পর এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার থেকে এখন তা আবার খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া গাজা থেকে এরেজ হয়ে আসা-যাওয়ার ওপর আরোপিত কড়া বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ কথা জানান।তবে স্থানীয় মৎস্যজীবীদের জন্য আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ২১ মার্চ হামাস-জঙ্গিরা দক্ষিণ ইসরাইলে দুটি রকেট নিক্ষেপের পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এএফপি।