মিসরের রাজধানী কায়রোর একটি গির্জার বাইরে গত রোববার রাতে বন্দুকধারীদের গুলিতে আট বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গির্জায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে একদল লোক বের হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে চড়ে দুজন বন্দুকধারী ঘটনাস্থলে গিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে তিনজন নিহত হয়। গত ৩ জুলাই ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর কায়রোতে এই প্রথম খ্রিষ্টানদের বিরুদ্ধে এ রকম হামলার ঘটনা ঘটল। এএফপি।