নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব পালনের সময় একটি গির্জার ভবন ধসে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। একজন সরকারি মুখপাত্র জানান, শনিবার ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের কারণে অ্যাডাম্বের সেন্ট রবার্টস ক্যাথলিক গির্জার ভবনটি ধসে পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী ও ছয়জন শিশু রয়েছে। এএফপি।