গোয়েন্দারা ক্যামেরনের চিঠি বহন করছিলেন

লিবিয়ায় বিদ্রোহীদের হাতে জিম্মি হওয়া ব্রিটিশ গোয়েন্দা বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্বাক্ষর করা একটি চিঠি নিয়ে সেখানে গিয়েছিলেন। বিদ্রোহীদের সহযোগিতা ও বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ক্যামেরন ওই চিঠি লিখেছিলেন। ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর গতকাল মঙ্গলবার এ দাবি করেছে।পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গত সোমবার হাউস অব কমন্সে জানান, স্পেশাল এয়ার সার্ভিসের (সাস) ও এমআই-সিক্সের সদস্যদের লিবিয়ায় গোপন অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী ক্যামেরন অবগত আছেন। এর পরই গতকাল ডেইলি মিরর এ কথা জানাল। টেলিগ্রাফ।