ব্রিটিশ এমপি জর্জ গ্যালাওয়ে লন্ডনের রাজপথে হামলার শিকার হয়েছেন। নটিংহিলের গলবোর্ন সড়কে লোকজনের সঙ্গে ছবি তোলার সময় এক ব্যক্তি গ্যালাওয়ের ওপর হামলা চালায়। রেসপেক্ট পার্টির এ এমপির মুখপাত্র বলেন, ইসরায়েল নিয়ে গ্যালাওয়ের মন্তব্যের কারণে এই হামলা হতে পারে । কেননা, লোকটি হলোকস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইহুদিদের ওপর চলা হত্যাযজ্ঞ) কথা বলে িচৎকার করছিল। গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়ায় ব্রাডফোর্ড পশ্চিমের এই এমপি ‘ব্রাডফোর্ডকে ‘ইসরায়েলিমুক্ত অঞ্চল’ ঘোষণা দিয়েছিলেন।
বিবিসি