সংক্ষেপ

ঘূর্ণিঝড়ে মৃত ৩৮

ফিলিপাইনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত আটজন নিখোঁজ রয়েছে। ‘টাইফুন রামাসান’ নামের এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ম্যানিলা ও এর আশপাশের এলাকা। সেখানকার লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি ২৬ হাজারের মতো বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যানিলাসহ বিভিন্ন এলাকার স্কুল ও সরকারি কার্যালয়গুলো বন্ধ রয়েছে। ঝড়ে প্রাণহানি রুখতে সতর্ক ব্যবস্থা নিয়েছিল দেশটি। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সরকার আগেই প্রায় চার লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।
এএফপি