যুক্তরাজ্যে প্রতি ছয়জন বিদেশি অপরাধীর একজনই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত এসব অপরাধীর মধ্যে বিপজ্জনক হিসেবে চিহ্নিত ৫৮ জনও রয়েছেন। দেশটির ন্যাশনাল অডিট অফিস এ তথ্য জানিয়ে বলেছে, যুক্তরাজ্যপ্রবাসী বিদেশি অপরাধীদের ওপর নজরদারি, তাঁদের গ্রেপ্তার, বিচারের কাঠগড়ায় তোলা ও দেশের বাইরে পাঠানোর মতো বিষয় পরিচালনায় ব্যর্থ হচ্ছে পুলিশ। গত মার্চের শেষ নাগাদ দেশটিতে থাকা বিদেশি অপরাধীর সংখ্যা ছিল সাড়ে ১২ হাজার। দ্য গার্ডিয়ান