ইসরায়েলের কৌশলগত বিষয়সংক্রান্ত মন্ত্রী ইউভাল স্টাইনিজ বলেছেন, ইরান আগামী ছয় মাসের মধ্যে একটি পারমাণবিক বোমা তৈরির পথে রয়েছে এবং এ নিয়ে দেশটির সঙ্গে আর আলোচনার সময় নেই।
গত শুক্রবার ইসরায়েল হাইয়ুম পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ইরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না—দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলার মাত্র দুই দিন পরই এই দাবি করল ইসরায়েল। রয়টার্স।