সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

জরুরি অবতরণ

কারিগরি ত্রুটির জন্য নরওয়েগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান গতকাল শুক্রবার লন্ডনে ফিরে এসে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এতে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমান-বন্দরগুলোর অন্যতম হিথ্রোর উভয় রানওয়ে কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হয়। বিমানটিতে ৭৫ জন যাত্রী ছিলেন। রয়টার্স ও এএফপি।