জলদস্যুর কবল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ব্রিটিশ দম্পতি

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ৩৮৮ দিন পর মুক্তি পেয়ে দেশে ফিরছেন ব্রিটিশ দম্পতি পল ও র‌্যাচেল চেন্ডলার। গত রোববার তাঁদের মুক্তি দেওয়া হয়। ওই দিনই তাঁরা দেশে ফেরার উদ্দেশ্যে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্রিটিশ হাইকমিশনে যান।কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর পল ও র‌্যাচেল ২০০৯ সালের অক্টোবরে একটি প্রমোদতরীতে যাত্রা শুরু করেন। জলদস্যুরা তাঁদের জিম্মি করে ৪০ লাখ পাউন্ড মুক্তিপণ দাবি করে। বিবিসি।