আফগানিস্তানের পার্লামেন্ট ভবনে তালেবান জঙ্গিদের হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত সোমবার রাতে পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই ধরনের হামলা চালিয়ে আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি যে ভয়াবহ অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে নিরপত্তা পরিষদের সদস্যরা এর তীব্র নিন্দা জানান।’ সোমবার তালেবান জঙ্গিরা কাবুলে পার্লামেন্ট ভবনে হামলা চালায়।
এএফপি