জাভেদকে সচিব

ভারতে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) নতুন সরকার গঠন করলে ‘অপেক্ষাকৃত কনিষ্ঠ’ একজন কর্মকর্তাকে
মিন্ত্রপরিষদ সচিব করা হতে পারে৷ তাঁর নাম জাভেদ ওসমানি৷ বুথ-ফেরত জরিপে জোটের সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠার পর বিজেপির এক জ্যেষ্ঠ নেতা এমন তথ্যই জানিয়েছেন৷ বর্তমান মিন্ত্রপরিষদ সচিব অজিত শেঠের চাকরির মেয়াদ শেষ হবে আগামী ১৩ জুন৷ নতুন সরকার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই মিন্ত্রপরিষদ সচিব নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে হবে৷ টাইমস অব ইন্ডিয়া৷