জেনারেল নিহত

আফগান সীমান্তবর্তী একটি ফাঁড়ি পরিদর্শন করে ফেরার পথে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল সানাউল্লাহ খান। গতকাল রোববারের এ ঘটনায় আরেকজন কর্মকর্তা ও এক সেনাসদস্যও নিহত হন। এটি জঙ্গি হামলায় শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হওয়ার বিরল ঘটনাগুলোর একটি। রয়টার্স।