সংক্ষেপ

ট্রাম্পকে তুর্কি উপপ্রধানমন্ত্রী

তুরস্ক এবার কোনো রাখঢাক ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতির সমালোচনা করেছে। গতকাল মঙ্গলবার আঙ্কারার এক শীর্ষ কর্মকর্তা ট্রাম্পের সমালোচনা করে বলেন, তাঁর অভিবাসন ও শরণার্থীবিষয়ক নিষেধাজ্ঞা ‘আক্রমণাত্মক’। তুরস্কের দৈনিক হাবারতুর্ক-এর এক খবরে বলা হয়, তুর্কি উপপ্রধানমন্ত্রী নুমা কুরতুমুসের মতে, এটি পুরোপুরি আক্রমণাত্মক। এটি এমন একটি দেশে হয়েছে যে দেশটি বহু জাতি-ধর্মের দেশ বলে পরিচিত। নুমা কুরতুমুস এ-ও মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত অহেতুক ‘ইসলামভীতি’ তাড়িত।
এএফপি