পাকিস্তানের বেলুচিস্তানে রেলপথে পেতে রাখা বোমার বিস্ফোরণে একটি ট্রেনের অন্তত ছয় যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জনের বেশি। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ১৫০ মাইল উত্তর-পূর্বাঞ্চলে নাসিরাবাদ এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রসচিব আসাদ গিলানি বলেন, এটা ছিল একটি বোমার বিস্ফোরণ; লক্ষ্যবস্তু ছিল যাত্রীবাহী একটি ট্রেন। ট্রেনটি ঘটনাস্থলের কাছে পৌঁছালে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হয়। জাফ্ফর এক্সপ্রেস ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে কোয়েটায় আসছিল। এএফপি।