তাঁরা বললেন

অং সান সু চি
অং সান সু চি

আমরা একান্তভাবে বিশ্বাস করি, সৎ প্রতিবেশী হিসেবে চীন আমাদের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভব সবকিছু করবে
চীন সফরে গিয়ে গত শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি
লোকটিকে দেখে আমার খারাপ লেগেছিল। নেহাত মানবিক কারণে কাজটি করেছি।

ম্যালকম টার্নবুল

মেলবোর্নের পথে এক ভিখারিকে ভিক্ষা দেওয়ায় বিতর্কের জবাবে গত শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল
পাকিস্তান তো ২৫ বছর ধরেই কাশ্মীরে সক্রিয়। কিন্তু এমন হাল তো কখনো হয়নি? আসল দোষ রাজ্যের মেহবুবা সরকারের। তারা বুরহান হত্যার পর পরিস্থিতির মোকাবিলা করতে পারেনি

ওমর আবদুল্লাহ

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে গত শনিবার দেখা করার পর সাংবাদিকদের কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী
ওমর আবদুল্লাহ
যুক্তরাষ্ট্রে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের অনুসারী নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বা আইএসের মধ্যে কোনো পার্থক্য নেই।

রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের গাজিয়ানতেপ শহরে গত শনিবার বিয়েবাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পরদিন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

প্রধান আলতাফ হোসেন

পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু। পাকিস্তান জিন্দাবাদ নয়, বরং বলুন, পাকিস্তান নিপাত যাক।
করাচিতে গত সোমবার দলের এক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রধান আলতাফ হোসেন