স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

তাঁর অনুশোচনা

অনুশোচনা থেকে মৃত্যুর আগে রাশিয়ার অর্থোডক্স গির্জার কাছে চিঠি লিখেছিলেন মিখাইল কালাশনিকভ। একে-৪৭ রাইফেলের এই নকশাকার মনে করতেন, ওই রাইফেলে মানুষের মৃত্যুর জন্য তিনিই দায়ী। আবেগঘন চিঠিতে তিনি লিখেছিলেন, ‘আমার ভেতরে যে দংশন চলছে, তা সহ্য করার মতো নয়। আমার মনে সব সময়ই একটা প্রশ্ন ঘুরপাক খায়—আমার তৈরি রাইফেল মানুষের প্রাণ নিলে তার দায় তো আমারই।’ গত ডিসেম্বরে ৯৪ বছর বয়সে মারা যান কালাশনিকভ। এএফপি।